
মঙ্গলবার সকালে যশোর সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “নবীন বরণ অনুষ্ঠান–২০২৬”। ষষ্ঠ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ফুলের স্টিক ছিটানোর মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনে ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইছালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হারুন -আর- রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আবু দাউদ হায়দার এবং ওষুধ ব্যবসায়ী অলিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাক হাসান মিন্টু।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নবীনদের আনন্দকে আরও রঙিন করে তোলে। অতিথিরা বলেন, স্কুল পর্যায়ে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
★নিউজ প্রবাসী বার্তা কক্ষ :