নিউজ প্রবাসী ডেক্স :

উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln-কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রণতরীটিকে আঘাত করা হয়েছে। তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, ‘স্থল ও সমুদ্র আগ্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে।’
উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন রয়েছে।
তবে ইরানের দাবি সরাসরি নাকচ করেছে মার্কিন প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, কোনো ক্ষেপণাস্ত্র রণতরীটিতে আঘাত করেনি এবং জাহাজটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পাল্টাপাল্টি দাবি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts