নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশি এখনো নিরাপদ রয়েছেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরানে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রতিমন্ত্রী জানান, কেউ যদি নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে চান, তবে সরকার দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহযোগিতায় ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি, যাতে বৈশ্বিক অস্থিরতা কমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts