নিউজ প্রবাসী ডেক্স :

ইরান যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট J. D. Vance জানিয়েছেন, প্রেসিডেন্ট Donald Trump তার আলোচক দলকে ইরানের সঙ্গে সদিচ্ছা নিয়ে আলোচনায় বসার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত অগ্রগতি দেখতে চান।
হাঙ্গেরির বুদাপেস্টে এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ইরান আন্তরিক হলে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে তিনি সতর্ক করে জানান, ইরানের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীর অবস্থান ভিন্ন হওয়ায় বর্তমান যুদ্ধবিরতি ‘ভঙ্গুর’ অবস্থায় রয়েছে।
এদিকে, ইরান জানিয়েছে তারা পাল্টা হামলা বন্ধ রাখতে প্রস্তুত, তবে শর্ত হিসেবে তাদের ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
ভ্যান্স আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আলোচনায় আন্তরিক না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক ও অর্থনৈতিক শক্তি প্রয়োগের পথে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts