
নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্র ও ইরান ছয় সপ্তাহের সংঘাত থামাতে ইসলামাবাদ-এ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। তবে লেবানন ইস্যু ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে অনড় অবস্থান নিয়ে শুরুতেই অনিশ্চয়তা তৈরি করেছে তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফ জানিয়েছেন, প্রকৃত চুক্তির প্রস্তাব ও ইরানের অধিকার স্বীকৃতি না দিলে আলোচনা এগোবে না। অন্যদিকে মার্কিন পক্ষও ইতিবাচক ফলের আশা প্রকাশ করলেও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে।
এদিকে লেবাননে চলমান সংঘর্ষ এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে এই বৈঠক সফল হবে নাকি নতুন সংকট তৈরি করবে—সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।