নিউজ প্রবাসী ডেক্স :

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা এলাকায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেল রানা (২৫) কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঈদের দিন সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ওসি জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকায় এ হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts