নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয় সংসদে স্বাস্থ্য খাতের বর্তমান সংকট নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার মতোও পর্যাপ্ত অর্থ নেই।
মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমনকি নির্মাণাধীন ২৫০ শয্যার হাসপাতালগুলোর পরিকল্পনাতেও গুরুতর ত্রুটি রয়েছে বলে তিনি জানান।
জাতীয় সংসদ-এ দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আগামী বাজেটের পর এ খাতে কিছুটা উন্নয়ন আশা করা যাচ্ছে।