নিউজ প্রবাসী ডেক্স :

মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হওয়া দুটি নৌযান ক্যারিবিয়ান সাগরে নিখোঁজ হয়েছে। নৌযান দুটির সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, ‘ফ্রেন্ডশিপ’ ও ‘টিগার মথ’ নামের নৌকা দুটি গত ২০ মার্চ মেক্সিকোর ইসলা মুহেরেস এলাকা থেকে যাত্রা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী কয়েক দিনের মধ্যেই কিউবার রাজধানী হাভানায় পৌঁছানোর কথা থাকলেও এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি।
মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌযান দুটি খুঁজে পেতে সমুদ্রপথে তল্লাশি জোরদার করা হয়েছে। এ কাজে নৌবাহিনীর জাহাজ ও সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। নৌযান দুটিতে অন্তত ৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
ত্রাণ বহনকারী এই নৌযানগুলো কিউবার চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তা দিতে যাচ্ছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সরবরাহ সংকটে দেশটিতে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক।
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল নিখোঁজ নৌযানগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আরোহীদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার কারণে কিউবায় জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।
নৌযান দুটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts