সোহেল রানা:

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক জমকালো দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিসমত রাজাপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম , সহ-সভাপতি জাহিদ হোসেন এবং বিএনপির অন্যতম নেতা আলাউদ্দিন আলা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের আয়োজনে ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, সম্পাদক ফারুক হোসেন, যুবদল নেতা ওবায়দুর রহমান, মো. বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মুন্না হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা মাস্টার মিজানুর রহমান, মাস্টার আলমগীর হোসেন, আশরাফ খা, সোহাগ হোসেন, রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র মাহফিলে হাফেজ বোরহান উদ্দিনের ইমামতিতে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে ইফতার ও দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts