নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট।
বুধবার (৮ এপ্রিল) বেলা প্রায় পৌনে ১২টার দিকে হাসপাতালের ১৫ তলা ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় ধোঁয়া দেখা যায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান,
“ধোঁয়ার উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো আগুনের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালান। তবে ধোঁয়া থাকলেও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে এবং রোগী-সেবায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরের কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক সমস্যার কারণে ধোঁয়ার সৃষ্টি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts