
নিউজ প্রবাসী ডেক্স :
জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এবার কমিটি গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুটি বিষয়—নেতৃত্বে প্রকৃত ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বা বাংলাদেশ ছাত্রলীগ থেকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকানো।
বর্তমান কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় সমালোচনা রয়েছে। তাই নতুন কমিটি গঠনে ছাত্রত্ব, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগ—সবকিছু বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে, যেখানে অনেক নেতার শিক্ষাজীবন বহু আগে শেষ হয়েছে।
সংগঠনটির নেতারা বলছেন, অনুপ্রবেশ ঠেকাতে এবার কঠোর যাচাই-বাছাই করা হবে এবং প্রকৃত ছাত্রদেরই নেতৃত্বে আনার চেষ্টা থাকবে।
বিশ্লেষকদের মতে, নতুন কমিটি কেমন হবে, তা নির্ভর করবে সংগঠনের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও ক্যাম্পাসে গ্রহণযোগ্যতার ওপর।