
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে জ্বালানি সাশ্রয় ও চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করেই চলতি সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সরকার চায় এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়, আবার জ্বালানিও সাশ্রয় করা যায়। এজন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।
আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের লক্ষ্য—পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং একই সঙ্গে ব্যয় ও জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা।