নিউজ প্রবাসী ডেক্স :

সিলেটসহ চার জেলার হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে টানা বৃষ্টি ও উজানের পানির চাপে। ইতোমধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলার নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠায় উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাওরাঞ্চলে ইতোমধ্যে বেশিরভাগ ধান পাকায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ব্যস্ততা। অনেক এলাকায় ৬০-৭৫ শতাংশ ধান কাটা শেষ হলেও কিছু জায়গায় এখনও ফসল মাঠেই রয়েছে। বিশেষ করে বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় ফসল ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
প্রশাসন জানিয়েছে, ফসল রক্ষা ও সম্ভাব্য ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কাজ চলছে। দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts