নিউজ প্রবাসী ডেক্স :

রাজধানীর কাঁচাবাজারে টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার প্রভাবে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচ, শসা ও ধনেপাতার দাম গত এক সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিক্রেতাদের দাবি, বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। তবে অনেক ক্রেতার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত করে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, কাঁচামরিচ খুচরা বাজারে প্রতি কেজি ২০০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা এবং ধনেপাতা ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আড়তদারদের ভাষ্য, টানা বৃষ্টি ও বন্যার কারণে এসব পণ্যের সরবরাহ কমে গেছে। ফলে আড়তেই দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
অন্যদিকে আলু, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের দাম আগের সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। বাজারে আলু ২৫-৩০ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ফার্মের লাল ডিম প্রতি ডজন ১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts