নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর দুই শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। জামিন পাওয়া দুই শিক্ষার্থী হলেন ফলিত রসায়ন বিভাগের আবু রায়হান ও রেদোয়ানুর রহমান পারভেজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন, যদিও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছিল।
এর আগে একই মামলায় এক আসামি আত্মসমর্পণের আবেদন করে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। মামলায় মোট ২৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে সন্দেহভাজন হিসেবে তোফাজ্জলকে হলে আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বের অভিযোগপত্রে নারাজি দেয়। পরে পুনঃতদন্ত শেষে নতুন করে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, বরগুনার বাসিন্দা তোফাজ্জল হোসেন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts