
নিউজ প্রবাসী ডেক্স :
যশোর অঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। কোথাও তেল এলেই তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই খালি হাতে ফিরছেন।
সরবরাহ ঘাটতির কারণে পাম্প কর্তৃপক্ষকেও পড়তে হচ্ছে চরম চাপের মুখে। খুলনার ডিপো থেকে চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, কিছু অসাধু মজুত ও অতিরিক্ত চাহিদাও সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
এই পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হচ্ছে, জরুরি কাজে বের হওয়া মানুষ পড়ছেন বিপাকে। চালকদের অভিযোগ—নির্ধারিত পরিমাণ তেলও পাচ্ছেন না তারা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।