নিউজ প্রবাসী ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নলহরা এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক মাস আগে সৃষ্টি হওয়া বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি সমর্থিত রহিম তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থিত কাশেম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে মাইকিং করে ডেকে এনে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বলেন, জালভোট নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকেই এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মো. শাহিনুর ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts