নিউজ প্রবাসী ডেক্স :

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুরু থেকেই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, রাজ্যের অধিকাংশ আসনে তারা শক্ত অবস্থান তৈরি করেছে।
সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭টি আসন। বর্তমান প্রবণতা অনুযায়ী, বিজেপি সেই লক্ষ্য অতিক্রম করার সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি আসনে পিছিয়ে পড়েছে।
ভোট গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজেপির ব্যবধান বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এতে করে প্রথমবারের মতো এই রাজ্যে তাদের সরকার গঠনের সম্ভাবনা জোরালো হচ্ছে।
এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর-এ শুরুতে এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামগ্রিক ফলাফল নির্ধারণে আরও সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
উচ্চ ভোটার উপস্থিতি (প্রায় ৯০ শতাংশ) এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। দিন শেষে চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে—রাজ্যে আবারও তৃণমূল, নাকি নতুন করে ক্ষমতায় আসছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts