
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬: টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতে উভয় পক্ষ কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমীর ও রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সরকারি সূত্র জানায়, এ ধরনের সৌজন্য সাক্ষাতে সাধারণত পারস্পরিক সম্পর্ক ও কর্পোরেট সহযোগিতা বিষয়ে প্রাথমিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।