নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবারের মধ্যেই এই জ্বালানি তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহে কোনো ঘাটতি না থাকতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বলেন, পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির ফলে পরিবহন ব্যয় কমে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়।
এর আগে জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেই বৈঠকে আগামী চার মাসে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।
সরকারের ওই উদ্যোগের অংশ হিসেবেই প্রথম ধাপে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের এই চালান বাংলাদেশে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts