নিজস্ব প্রতিবেদক:

জাতীয়ভিত্তিক সমাজকল্যাণ প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৮ জন খ্যাতনামা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ পদক দেবে ফাউওন্ডেশনের যশোর জেলা কমিটি ও শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ কমিটি। যশোর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ বিষয়ে প্রোগ্রামে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। আলোচক থাকবেন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান, জেলা্ শিক্ষা অফিসার, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক এবং বিশিষ্ট অধ্যাপক ও অধ্যক্ষবৃন্দ। প্রোগ্রামে সমাজ গবেষক, শিক্ষক ও পাঠাগার উদ্যোক্তাসহ সুধীবৃন্দের অংশগ্রহনের অনুরোধ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষা অফিসার বিশ্বাস ওয়াহিদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts