নিউচ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরান থেকে প্রায় ২৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তারা ইরান সীমান্ত পেরিয়ে আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছে সেখান থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানে নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে এই প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংঘাত ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল ব্যাহত হয়, ফলে অনেক প্রবাসী বাংলাদেশি আটকে পড়েন।
এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও, ইরান থেকে বড় পরিসরে এটাই প্রথম প্রত্যাবাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts