0-4064×3074-1-0#

নিউজ প্রবাসী ডেক্স :

যশোর সদরের ইছালী গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে আটটি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইছালী পূর্বপাড়া জামে মসজিদ, বায়তুস সালাম জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, চাকলাদারপাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে মসজিদসহ গ্রামের বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য এই আয়োজন করা হয়।
ইফতার বিতরণের উদ্যোগ নেন ইছালী গ্রামের প্রয়াত চেয়ারম্যান জুলফিকার আলীর ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল হক।
তিনি বলেন, রোজাদারদের সম্মানে নিজ উদ্যোগে চারটি খাসি জবাই করে বিরিয়ানি রান্না করে ইফতার হিসেবে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন। রেজাউল হক সকলের কাছে নিজের জন্যও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts