নিজস্ব প্রতিবেদক :

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এদিন মোট ১ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানা গেছে।
সমন্বিত ভর্তি পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী, ২৭ মার্চ ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারের মাধ্যমে রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র ও ভবনের দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন ক্লাব, সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করবে।
এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানান, ভর্তি পরীক্ষাকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts