
নিউজ প্রবাসী ডেক্স :
কে পি শর্মা ওলি-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর সরকারবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন অভিযানের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নেপাল-এর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সহিংসতা তদন্তে গঠিত প্যানেলের সুপারিশের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও আটক করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরে বড় আকার ধারণ করে। ওই সময় পুলিশের গুলিসহ সহিংসতায় ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ দায়িত্ব নেওয়ার পরপরই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে ওলি তা অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও তার চরিত্রহননের চেষ্টা। অন্যদিকে, বর্তমান সরকার বলছে—আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এটি ন্যায়বিচারের অংশ।