নিউজ প্রবাসী ডেক্স :

যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান আলোচনায় ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব উঠে এসেছে। এই উদ্যোগ সফল হলে দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।
একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আলোচনায় দুই ধাপের একটি চুক্তির কাঠামো বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এই সময়ের মধ্যেই স্থায়ী শান্তিচুক্তির শর্ত নিয়ে বিস্তারিত আলোচনা চলবে।
পরবর্তী ধাপে চূড়ান্ত চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর পরিকল্পনা রয়েছে। তবে আলোচনার অগ্রগতি ধীর হলে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে ইরানের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালি সচল রাখা এবং ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম কর্মসূচি—এই দুই বড় ইস্যুকে কেন্দ্র করেই মূল আলোচনা এগোচ্ছে। মধ্যস্থতাকারীরা আপাতত উভয় পক্ষের কাছ থেকে আস্থা তৈরির ছোটখাটো পদক্ষেপ দেখতে চান।
এদিকে মার্কিন প্রশাসন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছে। তবে কূটনৈতিক পর্যায়ে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আগে এই আলোচনাই হতে পারে সংঘাত কমানোর শেষ বড় সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts