বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রায় তিন হাজারেরও বেশি নেতাকর্মী ও সদস্য অংশগ্রহণ করেন।
জেলা সভাপতি মোল্লা মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি যশোর–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ মোড় সংলগ্ন এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, জেলা অফিস সম্পাদক মহিব্বুল্লাহ হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক ও অভয়নগর উপজেলা শিবিরের পরিচালক সাজিদ হাসান, জেলা মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক, জেলা স্কুল ও কলেজ সম্পাদক নাজিরুল ইসলাম সাহাদ, নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি এস এম ফয়সাল আহমেদ, নওয়াপাড়া পৌর শিবিরের সভাপতি সাকিব হুসাইন, পৌর সাংগঠনিক থানা সভাপতি সাকিব হুসাইন, অভয়নগর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি ইয়াছিন মোল্লা, পশ্চিম থানা সভাপতি আইয়ুব হোসেন, ভৈরব থানা শিবিরের সভাপতি হাসিব শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা সভাপতি মোল্লা মো. আশিকুজ্জামান বলেন, “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। সংগঠনের আদর্শে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
আয়োজকরা জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts