নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভরাডুবির মুখে পড়েছে।
অন্যদিকে নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতায় আসছে। ২৯৪ আসনের মধ্যে ২০০-এর বেশি আসন জিতে দলটি এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ছিল মূলত ‘মমতা বনাম নো মমতা’ ভোট। অর্থাৎ, ভোটারদের বড় একটি অংশ সরাসরি পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে।
নির্বাচনের ফলাফলকে অনেকেই ‘প্রত্যাখ্যানের ভোট’ হিসেবে ব্যাখ্যা করছেন, যেখানে স্থানীয় পর্যায়ে দুর্নীতি, শাসনব্যবস্থার প্রতি অসন্তোষ এবং দীর্ঘদিনের ক্ষমতার ক্লান্তি বড় ভূমিকা রেখেছে।
তবে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বহু আসনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে।
এদিকে বিজয় উদযাপনে ভারতীয় জনতা পার্টি এটিকে ‘বাংলায় পরিবর্তনের জয়’ হিসেবে দেখছে এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts