নিউজ প্রবাসী ডেক্স :

চট্টগ্রাম নগরীতে একীভূত ব্যাংকগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহক ও আমানতকারীরা। নিজেদের জমা টাকা ও মুনাফা ফেরতের দাবিতে তারা ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে দেন।
সোমবার সকালে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে প্রথমে EXIM Bank শাখায় তালা দেওয়া হয়। পরে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা Union Bank ও First Security Islami Bank শাখায় গিয়ে একই কর্মসূচি পালন করেন।
একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে First Security Islami Bank, Global Islami Bank, Union Bank, Social Islami Bank এবং EXIM Bank।
গ্রাহকদের অভিযোগ, তাদের আমানতের মুনাফা দেওয়া হচ্ছে না, এমনকি মূল টাকাও কেটে রাখার কথা বলা হচ্ছে—যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, একসঙ্গে বিপুল সংখ্যক গ্রাহক টাকা তুলতে আসায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তারা জানিয়েছেন।
অন্যদিকে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এতে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ গ্রাহকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts