
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর কৌশল ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মে দিবসে শ্রমিক সমাবেশে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, পর্যায়ক্রমে বন্ধ কারখানাগুলো চালু করা হবে এবং কর্মহীন শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
বৈঠকে আরও বলা হয়, শুধু বন্ধ কারখানা চালু করাই নয়, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কাজ করছে।