খাজুরা, যশোর (প্রতিনিধি) :

যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামের বাসিন্দা মোঃ সফিয়ার রহমান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন। আজ সোমবার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, ভদ্র ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ যোহরের নামাজের পর নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts