নিউজ প্রবাসী ডেক্স :

দাম বাড়ার আশঙ্কায় ট্যাংকি ফুল করছেন গাড়িচালকরা; ব্যবসায়ীরা বলছেন, অপ্রয়োজনীয় কেনাকাটায় বাড়ছে ৮০% পর্যন্ত বিক্রি
ইরান যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়তে পারে—এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল কেনার হিড়িক পড়েছে।
পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে; কোথাও কোথাও লাইন মূল সড়ক ছাড়িয়ে যানজটের সৃষ্টি করছে।
পাম্পকর্মীরা জানান, এখনো তেলের দাম বাড়ানোর কোনো নির্দেশনা নেই। তবুও অনেকেই “আগাম সংকট” ভাবনায় প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন,
“স্বাভাবিক চাহিদার তুলনায় বিক্রি ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এমন চলতে থাকলে মজুদে চাপ পড়বে।”
মহাখালী ও আমতলীর কয়েকটি পাম্পে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ গ্রাহক ট্যাংকি ‘ফুল’ করছেন। অনেকে বলছেন, পরে সংকটে পড়ার চেয়ে এখনই বাড়তি তেল নেওয়াই ভালো মনে করছেন।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, “১০ দিনের মধ্যে ৫০ দিনের তেল কিনতে চাইলে সরবরাহে চাপ তৈরি হবেই”—তাই অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতন ব্যবহারের ওপর জোর দিচ্ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts