নিউজ প্রবাসী ডেক্স :

চলতি অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর Bangladesh Secretariat-এ আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
আর্থসামাজিক অবকাঠামো বিভাগের ৪টি প্রকল্প
কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ২টি প্রকল্প
ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প
এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে সবগুলো নিয়ে আলোচনা শেষ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার তা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আয়োজন করা হচ্ছে। কর্মকর্তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনায় এনে এই পরিবর্তন আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts