নিউজ প্রবাসী ডেক্স :

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই আবারও বাড়ল রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এপ্রিল মাসের জন্য এ অন্তর্বর্তী মূল্য নির্ধারণ করা হয়েছে, যা রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
তথ্য অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বেড়ে এখন ১৬১ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে এক মাসেরও কম সময়ে ১২ কেজির সিলিন্ডারে মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা, যা সাধারণ ভোক্তাদের ওপর নতুন চাপ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। পাশাপাশি জাহাজ ভাড়া, বিমা ও নিরাপত্তা খরচ বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ।
নতুন দামে অন্যান্য সিলিন্ডারেও একই হারে বৃদ্ধি দেখা গেছে। ১৫ কেজি, ১৮ কেজি, ২০ কেজি থেকে শুরু করে বড় আকারের ৪৫ কেজির সিলিন্ডার পর্যন্ত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়েছে।
এদিকে খুচরা পর্যায়ে অটোগ্যাসের দামও লিটারপ্রতি বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানোর পরপরই এলপিজির এ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026
কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগ: ৬ জন গ্রেপ্তারের পর শতাধিক বিদেশি নাগরিকের খোঁজে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts