নিউজ প্রবাসী ডেক্স :

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
পুলিশ বলছে, বিস্তারিত তথ্য সংগ্রহ ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts