নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকা-র নিউ মার্কেট এলাকায় সংঘটিত জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক-এর গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
পুলিশ জানায়, মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদর এলাকা থেকে এবং চান মিয়াকে ভাষানটেক থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্যে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার স্বজন থানায় মামলা দায়ের করেন, যেখানে একাধিক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts