নিউজ প্রবাসী ডেক্স :

দেশজুড়ে চলমান জ্বালানি, সার ও শ্রমিক সংকটে কৃষি খাত পড়েছে চাপে। বিশেষ করে বোরো মৌসুমে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় মাঠে কাজ ব্যাহত হচ্ছে, যা খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কৃষকরা জানান, সেচ থেকে শুরু করে জমি চাষ, ফসল কাটা—সব ক্ষেত্রেই এখন যন্ত্রনির্ভরতা বেড়েছে। আর এসব যন্ত্র চালাতে প্রয়োজন ডিজেল। কিন্তু তেলের সংকটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি মিলছে না। এর সঙ্গে আবার ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ আরও বেড়ে গেছে।
মাঠ পর্যায়ের কৃষকদের ভাষ্য, সার সংগ্রহ করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চাহিদা অনুযায়ী সার না পেয়ে বেশি দামে বাজার থেকে কিনতে বাধ্য হচ্ছেন তারা। ফলে একদিকে খরচ বাড়ছে, অন্যদিকে ফসলের বাজারদর তুলনামূলক কম থাকায় লোকসানের মুখে পড়ছেন চাষিরা।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট ধান উৎপাদনের বড় অংশ আসে বোরো মৌসুম থেকে। এই সময়ে সেচের কোনো ঘাটতি হলে উৎপাদনে সরাসরি প্রভাব পড়বে। তাই দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং কৃষিতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
সরকারি তথ্য অনুযায়ী, কৃষিতে বিপুল পরিমাণ ডিজেলের প্রয়োজন হলেও বর্তমানে সরবরাহ চাহিদার তুলনায় কম। ফলে এর প্রভাব সরাসরি মাঠ পর্যায়ে পড়ছে।
তবে কৃষি বিভাগ বলছে, জ্বালানি সংগ্রহ সহজ করতে ‘ফুয়েল কার্ড’ চালু করা হয়েছে এবং কৃষকদের সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। যদিও বাস্তবে অনেক কৃষক এখনও ভোগান্তির কথাই জানাচ্ছেন।
সামগ্রিকভাবে তেল, সার ও শ্রমিক—এই তিন সংকট একসঙ্গে কৃষিকে চাপে ফেলেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খাদ্য উৎপাদনে ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
আশুলিয়ায় বন্ধ ঘরে দম্পতি ও নবজাতকের মরদেহ, হত্যার সন্দেহ পুলিশের
জনগণের অধিকার নিয়ে ‘ছিনিমিনি’ হলে কাউকে ছাড় নয়: শফিকুর ঢাকা প্রতিনিধি: জনগণের অধিকার হরণ করা হলে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরুর আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও তার জবাব দেবে। জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক জায়গায় গ্যাস, পানি ও বিদ্যুতের সংকট থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ কয়েকটি দাবিতে এই লং মার্চের আয়োজন করেছে জামায়াত জোট। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মতিঝিলে সমাবেশ শুরু হয়। পরে সকাল সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা-বিপত্তি এলেও লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবে। তবে কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও সমাবেশে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এর আগে গত ৬ আগস্ট চারটি বিভাগীয় শহর অভিমুখে ধারাবাহিক লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জোটটি। ঘোষিত সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটার কথা।

September 4, 2026
কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগ: ৬ জন গ্রেপ্তারের পর শতাধিক বিদেশি নাগরিকের খোঁজে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts