নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা কয়েক সপ্তাহের উত্তপ্ত প্রচারণার পর অবশেষে শুরু হচ্ছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট দেবেন কোটি কোটি ভোটার।
নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি-এর মধ্যে। পাশাপাশি কংগ্রেস, বাম দল ও অন্যান্য ছোট দলও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, ফলে ভোটের সমীকরণ হয়েছে বহুমুখী।
বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে লড়ছেন। অন্যদিকে বিজেপি জয়ী হলে রাজ্যে প্রথমবারের মতো তাদের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হবে, যা রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, অল্প ভোটের ব্যবধানেই অনেক আসনের ফল নির্ধারিত হতে পারে। ২০২১ সালের মতো এবারও কয়েক হাজার ভোটেই বদলে যেতে পারে জয়-পরাজয়ের হিসাব।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে এবং ৪ মে ফল ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts