নিউজ প্রবাসী ডেক্স :প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। শনিবার রাজধানীর নভোথিয়েটারে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে ১ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা, কর সুবিধা, বন্ডেড সুবিধা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করছে। চলতি বাজেটে এ খাতের কাঁচামালের শুল্ক প্রত্যাহার, রপ্তানি আয়ে নগদ প্রণোদনার উদ্যোগ এবং স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা অনুদান বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, টেস্টিং, এমবেডেড সিস্টেম ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষ জনবল, গবেষণা, বিনিয়োগ ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর, মেধাভিত্তিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts