নিউজ প্রবাসী ডেক্স :

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সৌদি আরব-এ অবস্থানরত মিয়ানমার নাগরিকদের মধ্যে যাদের বৈধ বাংলাদেশি নথিপত্র রয়েছে বা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সৌদি কর্তৃপক্ষ রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে।
তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, জনশক্তি রপ্তানি, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
এদিকে সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশকে উচ্চপর্যায়ের সফরের আমন্ত্রণ জানান, যা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts