নিুজ প্রবাসী ডেক্স :

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপায় ৩৫০ টাকা কমানো হয়েছে। নতুন এ দর আজ রোববার থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)—
২২ ক্যারেট সোনা: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে—
২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৭১৫ টাকা
২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৪৯৯ টাকা
এর আগে গত ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে এই পরিবর্তন এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts