
নিউজ প্রবাসী ডেক্স :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কীভাবে বাদী হলেন, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন নিহতের বোন মাসুমা হাদি। পরিবারের সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও জাবেরের কাছ থেকে স্বাক্ষর নেওয়া এবং মামলার বাদী হওয়ার প্রক্রিয়া নিয়ে তিনি ব্যাখ্যা দাবি করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও সমালোচনার মধ্যেই শুক্রবার এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন মাসুমা।