নিউজ প্রবাসী ডেক্স :
দেশের স্মার্টফোনের বাজারে নতুন মডেল নিয়ে এসেছে হেলিও। ‘হেলিও ১১০’ মডেলের এই ফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ৩ডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট এবং ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা।
ফোনটির ডিসপ্লেতে ১০৮০ বাই ২৪০০ পিক্সেল রেজল্যুশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট। পাশাপাশি ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং ও আই কেয়ার ফিচার থাকছে। ফোনের পেছনে থাকা ছোট ডিসপ্লেতে সময়-তারিখ, নোটিফিকেশন, লেখা ও ইমোজি দেখার সুবিধাও রয়েছে।
পারফরম্যান্সের জন্য ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এক্সটেন্ডেড র্যাম সুবিধায় র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্যাটারির সক্ষমতা ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। এর সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ৪৫ ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে। নির্মাতার দাবি, প্রায় ৩৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
ছবির জন্য ফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় ইআইএস সুবিধা রয়েছে। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডুয়াল ভিউ ভিডিও, লাইভ ফটো, স্পোর্টস মোড ও ডকুমেন্ট কারেকশনসহ বিভিন্ন ক্যামেরা ফিচারও রয়েছে।
সংযোগ ও নিরাপত্তার ক্ষেত্রে এনএফসি, ইনফ্রারেড রিমোট, ডুয়াল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সুবিধা রয়েছে। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় ফোনটিতে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে।
হেলিও ১১০ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ আপডেট দেওয়ার কথাও জানিয়েছে নির্মাতা। ফোনটি ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু—এই দুই রঙে পাওয়া যাবে। সঙ্গে রয়েছে গ্রামীণফোনের বান্ডেল অফার ও ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি।