মৃত আসামির ফাঁসির রায় ঠেকাতে নতুন নির্দেশনা, কারা অধিদপ্তরে অ্যাটর্নি জেনারেলের চিঠি
নিউজ প্রবাসী ডেক্স : শেরপুরের বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ বছর আগে মারা যাওয়া এক আসামির ফাঁসির দণ্ড হাই কোর্টে বহাল থাকার ঘটনায় নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) কাছে নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। চিঠিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত
জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আইরিন খান
নিউজ প্রবাসী ডেক্স : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়োগের তথ্য জানায়। বর্তমানে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে
টানা বর্ষণে বান্দরবানে জলাবদ্ধতা, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার
নিউজ প্রবাসী ডেক্স : কয়েক দিনের টানা ভারি বর্ষণে বান্দরবান জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শতাধিক পরিবার নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। পানিবন্দি মানুষের জন্য জেলা প্রশাসন খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছে। শহরের হাফেজঘোনা, কাসেমপাড়া, আর্মিপাড়া, বনানী স-মিল, বালাঘাটা ও সাঙ্গু নদীসংলগ্ন এলাকায় পানি ঢুকে বহু বাড়িঘর তলিয়ে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস, শিক্ষকসহ প্রাণ গেল ৮ জনের
টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ক্যাম্প-৫-এর একটি হিফজখানার ওপর পাহাড় ধসে পড়ে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার
পঞ্চদশ সংশোধনী নিয়ে ঐতিহাসিক রায় বৃহস্পতিবার, নজর দেশের রাজনৈতিক অঙ্গনে
নিউজ প্রবাসী ডেক্স : সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে বহুল আলোচিত মামলার রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চার পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য দিন নির্ধারণ করেন।২০১১ সালে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে ব্যাপক পরিবর্তন আনা হয়। এর মধ্যে