নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে প্রায় সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাসসংকটে পড়বেন।

নির্ধারিত সময়ের মধ্যে ভালভ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts