নিউজ প্রবাসী ডেক্স:
কেক কাটা, আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে দেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী।
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ পথপরিক্রমায় দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। মঙ্গলবারের সমাপনী আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এ ছাড়া থাকছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, র্যাফল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবকে ঘিরে প্রেস ক্লাব ভবন ও আশপাশের এলাকায় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা।
অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়েছিল গত ৭ অক্টোবর। ওই দিন প্রয়াত সদস্যদের স্মরণে বিশেষ সভা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। পরে ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী ক্লাবের সদস্যদের শিশুদের জন্য অনুষ্ঠিত হয় শিশু আনন্দমেলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
দীর্ঘ ঐতিহ্য ও পেশাগত গুরুত্বের ধারাবাহিকতায় এবারের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয় প্রেস ক্লাব।