নিউজ প্রবাসী ডেক্স:
জরুরি ভিত্তিতে গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রেখে পাইপলাইনের জরুরি মেরামতকাজ পরিচালনা করা হবে।
এ সময় নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে নর্দ্দা, কালাচাঁদপুর ও বসুন্ধরা আবাসিক এলাকা।
মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।