নিউজ প্রবাসী ডেক্স:
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিরোধী দল বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত শিথিল করার বিষয়ে কোনো প্রস্তাব দিতে চাইলে সংবিধান সংশোধনবিষয়ক কমিটির বৈঠকে এসে তা জানাতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) সংবিধান সংশোধনবিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন কমিটির উদ্যোগ ছিল একদলীয় সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করা। বর্তমান সরকারের সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সঙ্গে সেই উদ্যোগের তুলনা করা ঠিক হবে না। বিরোধী দলকে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।
গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই। তবে গণভোটের বিষয়টি স্বীকার করা হয়। গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও জনগণের রায়ের প্রতি সম্মান রয়েছে। ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কারকেন্দ্রিক হবে বলে জানান তিনি।
সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, বিশিষ্ট নাগরিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করছে কমিটি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বিচার বিভাগকে আলোচনার বাইরে রেখে বিরোধী দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে স্পিকারকে তত্ত্বাবধায়ক