নিউ্রজ প্রবাসী  ডেক্স :

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তার গলায় থাকা পরিচয়পত্রে ছবি নেই। সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রেও ছবি না থাকার কথা শুনেছেন তিনি। ছবি না থাকলে দায়িত্ব পালনকারী কর্মকর্তার পরিচয় নিশ্চিত করা কঠিন হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন এই প্রার্থী।

ভোটের পরিবেশ নিয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত মন্তব্য করতে চাননি দেলাওয়ার হোসেন। তিনি বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। সময় গড়ালে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts