নিউজ প্রবাসী ডেক্স:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটে দেখতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে যেকোনো অপারেটরের নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়ন করতে চাইলে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নিয়ম ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।